বাজিতপুর, পিরিজপুরে সাবেক ইজারাদার ও বর্তমান ইজারাদারদের মতবিরোধ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৭:৩৪ পিএম
বাজিতপুর, পিরিজপুরে সাবেক ইজারাদার ও বর্তমান ইজারাদারদের মতবিরোধ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সাবেক ইজারাদার বিলকিস বেগম সরকারিভাবে গত অগ্রহায়ন মাস থেকে ৩০ শে চৈত্র পর্যন্ত ০৪ (চার) মাস বাজার ইজারাদার হিসেবে টোল আদায় করেন। কিন্তু এর মাঝে ০৮ (আট) মাস হাইকোর্ট থেকে শুরু করে জেলা পর্যন্ত দৌড়াদৌড়ি করলেও একটি প্রভাবশালী মহলের কারণে তার ন্যায্য বাজার ইজারা থেকে বঞ্চিত হয়। তার ভাষ্য, ০৪ (চার) মাস ইজারাদার হিসেবে  মাত্র  কয়েক লক্ষ টাকা পেয়েছেন। কিন্তু এক কোটি টাকার উপরে তার সরকারি রেভিনিউতে জমা দেন। তিনি বলেন, তাকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ কয়েকজনের নামে আসামী করে মামলা করলেও কিভাবে প্রশাসন মামলা রেখে নতুন ইজারা দেন, সেই নিয়ে ইজারাদার ও এলাকার মানুষের মধ্যে ধুম্র জালের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন নতুন ইজারাদার আজ তার কয়েকজন লোককে মারধর ও করেছে বলে তার দাবী। অন্যদিকে বাংলা ১৪৩৩ সনের পিরিজপুর বাজারের সাধারণ সম্পাদক ও ইজারাদার আঙ্গুর মিয়া বলেন, সরকারিভাবে ১ কোটি ৫৫ লক্ষ ২৫ হাজার টাকায় সরকারিভাবে সবোর্চ্চ ইজারাদার হিসেবে আজ থেকে বাজার ইজারা পাওয়ার কথা। তিনি বলেন, উপজেলা প্রশাসন দুপুর পর্যন্ত তার বাজার এখন পর্যন্ত বুঝিয়ে দেননি বলে উল্লেখ করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে বিশৃঙ্খলাটিকে শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয়কে বলেন। আজ মঙ্গলবার বিকেলে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগকে একদল সাংবাদিক ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার জেলার সংবাদ পড়তে