নাসিরনগরে বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ১৪ এপ্রিল, ২০২৬, ০৭:২৮ পিএম | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৭:২৮ পিএম
নাসিরনগরে বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা

দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত হয়েছে । আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন ব্যানার, ফেস্টুন,রং-বেরঙের সাজ-সজ্জা এবং বাঙ্গালী জাতির ঐতিহ্যের প্রতিকসহ বর্ণাঢ্য বৈশাখী শোভযাত্রা বের করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরীনের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। উচ্ছাসে ভরা বর্ণিল এই বৈশাখী শোভাযাত্রা ছিল উৎসবমুখর। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য  ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রনি দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা  সহকারী কমিশনার ভূমি সাহেল আহমেদ,থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাছির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ইসহাক মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা মো: লুৎফর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বদরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ  আবদুল কাদির, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক একেএম আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক,বিএনপির দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে

স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপস্থিত সকলকে পান্তা ভাত আর ভর্তা দিয়ে আপ্যায়ন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে