উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে পহেলা বৈশাখ পালিত

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৭:৫১ পিএম
উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে পহেলা বৈশাখ পালিত

উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে পালিত হচ্ছে বাঙ্গালীদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

পাহাড়ের রানী খাগড়াছড়িতে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন চলছে বর্ণাঢ্য আয়োজনে।  

মঙ্গলবার সকালে চেঙ্গী স্কয়ার থেকে নববর্ষের শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি যায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণের শতবর্ষী বটমূলে। সেখানেই চলছে দিনব্যাপী বর্ষবরণের মূল আয়োজন।

পরে পহেলা বৈশাখ উদযাপন কমিটি আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠান সূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক।

দিনটিকে ঘিরে আয়োজন করা হয়েছে মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা, নাচ, নিজস্ব সংস্কৃতি তুরে ধরা ও বৈশাখী মেলা।

বাংলা নববর্ষের প্রাক্কালে ও নতুন বছরকে বরণে এই উৎসবটি সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। এ সময় জেলা প্রশাসক আনোয়ার সাদাত, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত  ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে