গাইবান্ধায় তেল বিতরণে অনিয়ম স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতায় ক্ষোভ

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬, ০৪:২৯ পিএম
গাইবান্ধায় তেল বিতরণে অনিয়ম স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতায় ক্ষোভ

গাইবান্ধায় জ্বালানী তেল বিতরণে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা,কর্মকর্তাদের অনিয়ম ,দায়িত্বশীলদের স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতায় বাইকার সহ অন্যান্য যানবাহনের মালিকদের মাঝে ক্ষোভ বাড়ছে। দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (এসি লান্ড) জাহাঙ্গীর আলম বাবু ও ট্যাগ অফিসার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সদরের উপ সহকারী প্রকৌশলী আজমির হোসেন এর স্বজনপপ্রীতি ও স্বেচ্ছাচারিতার কারণে ভোগান্তিতে পড়েছে গাইবান্ধার বাইকারসহ অন্যন্য যানবাহনের মালিক ও চালকদের।

গত ১৪ এপ্রিল মঙ্গলবার এস এম কাদির এন্ড সন্স পেট্রোল পাম্পে ম্যানেজার ও কর্মীদের সিদ্ধান্তের কোন তোয়াক্কা না করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তেল বিতরনে ইচ্ছা মাফিক সিদ্ধান্ত চাপিয়ে সরকারী বিভিন্ন দপ্তর এবং আইন শৃঙ্খলা বাহিনীর মটরবাইক ও যানবাহনের তালিকা নিয়ে সাধারণ বাইকারসহ অন্যন্য যানবাহনের দীর্ঘ লাইনে অপেক্ষমান রেখে মাইকে ডেকে ডেকে তাদেরকেই তেল দেয়ায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি শত শত জার কিনে/বোতলেও তেল দেয়ায় অপেক্ষমান বাইকারদের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে। বার বার তেল দেয়া বন্ধ করে । এসময় মটরবাইক ও যানবাহনের প্রতিবাদের মুখে তেল দেয়া শুরু করে । 

সরেজমিনে দেখা যায় , সাধারণ বাইকারদের লাইনের উল্টো দিক থেকে বাইক ও অন্যান্য যানবাহন ঢোকানোর কারনে সেখানে সঠিকভাবে তেল বিতরণে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। আর এসব দেখেও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো পথে আসা লোকের পক্ষ নিয়ে কথা বলেন এবং সাধারণ বাইকারদের সাথে খারাপ আচরণ করেন। শুধু তাই নয়, নীতিমালা না থাকায় সরকারি গাড়ি, বিভিন্ন মাইক্রো ও কার গাড়িতে অতিরিক্ত তেল ভড়িয়ে দিয়ে বাহিরে অবৈধ ভাবে অতিরিক্ত মূল্যে সে সব তেল বিক্রি করতে দেখা গেছে। এসব গাড়ীর তেল খরচের মনিটরিং না থাকায় এসব তেল কালো বাজারে বিক্রি হচ্ছে। একজন বাইক চালক সাইফুল ইসলাম জানান - তেল বিতরনে অব্যবস্থাপনার কারনে প্রকৃত যাদের জ্বালানী প্রয়োজন তাদের অধিকাংশই তেলের পাম্প থেকে ফেরত যাচ্ছে। পাম্পের ম্যানেজার জানান, বৈশাখের প্রথম দিনে এ পাম্প থেকে সাড়ে চার হাজার লিটার অকটেন দেয়া হবে। জেলার ২২ টি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ থাকলেও প্রায় সব পাম্পেই সাধারণ বাইকার দূর্ভোগ পোহাচ্ছে।

এ ব্যাপারে কর্মকর্তাদের কোন মতামত পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে