দিনাজপুরের হিলিতে উৎসবমুখর পরিবেশে হিলি কাস্টমস গোডাউন কুলি শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৮৮৩)-এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে বিরতিহীনভাবে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের মোট ১১০ জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সভাপতি আব্দুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবুকে নতুন নেতৃত্ব বেছে নেন।
নির্বাচন পরিচালনা কমিটির সুলতান মাহমুদ আযম জানান, নির্বাচনকে কেন্দ্র করে হিলি স্থলবন্দর এলাকায় সকাল থেকেই শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং জয়-পরাজয় নির্বিশেষে সকল শ্রমিক এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন।