চাম্পাগঞ্জে চাম্পাগঞ্জ আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ ও বিদ্যালয়ের শিক্ষা সমাপণের লক্ষ্যে বিদায়বরণ উপলক্ষে শিক্ষক ও ছাএ ছাএীদের মাঝে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ময়ান উদ্দিন বিএসসির সভাপতিত্বে উক্ত বিদায়বরণ অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের সকল শ্রেণীর প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। প্রধান শিক্ষক সহ অধিকাংশ শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়বরণ অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু মোত্তালিব, কম্পিউটার শিক্ষক কাজল হোসেন, হিন্দু ধর্মীয় শিক্ষক বাবু মুরারী চন্দ্র, কৃষি শিক্ষক পান্না কাওছার, ইংরেজী শিক্ষক বাবু রতন কুমার, সমাজ বিজ্ঞান শিক্ষক জুয়েল মিয়া, বিজ্ঞান শিক্ষিকা রহিমা খাতুন, সামাজিক বিজ্ঞান শিক্ষিকা নাজমা ইয়াসমিন, ইংরেজী শিক্ষিকা মাহফুজা বেগম, গণিতের শিক্ষক আশরাফুল ইসলাম। বিদায় অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শরীর চর্চা শিক্ষক আনারুল হোসেন।