ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের পুকুর থেকে ভাসমান অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধর করেছে থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে পৌর শহরের সলেমানপুর সাবেক পৌর মেয়র সালাউদ্দীন বুলবুল সিডলের ইটভাটার পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন তারা । পরে পুলিশ উদ্ধার করে। জানা গেছে,, নিহত তরুণীর নাম নাছিমা (১৩) সে সলেমানপুর উত্তর পাড়ার মৃত নাজমুল মীরের মেয়ে। ওই পরিবারের সদস্য জাহানারা বেগম জানান, বুধবার (১৫ এপ্রিল) সকালে নাছিমা তার মায়ের সাথে ঝগড়া করে বাড়ী থেকে বের হয়। তার পর থেকে সে আর বাড়ী ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে তার লাশ ভাসমান অবস্থায় পুকুরে পাওয়া য়ায়। তবে অনেকেরই ধারণা পুকুরটি নির্জন এলাকায় আশপাশে বাগান । মেয়েটিকে একধিক ব্যক্তি ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার পর পুকুরে ফেলে দিতে পরে। এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান সাংবাদিকদেরকে জানান, লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের পর বলা যাবে রহস্য কি ? এ ব্যাপারে যথাযথ পদক্ষেপের কাজ চলছে।