নীলফামারী মেডিকেল কলেজে চালু হলো শিক্ষার্থীদের সার্ভিস বাস

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৬, ০৩:৫৩ পিএম
নীলফামারী মেডিকেল কলেজে চালু হলো শিক্ষার্থীদের সার্ভিস বাস

নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ছিল যাতায়াত সমস্যা। অবশেষে ওই সমস্যা সমাধানে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিস চালু করা হল। এটির ফলে শিক্ষার্থীদের নিরাপদ ও সময়োপযোগী যাতায়াত নিশ্চিত হল। ১৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসটি চালু করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা যাতায়াতের ক্ষেত্রে নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য বিষয়টি ছিল আরও কষ্টসাধ্য। এসব সমস্যার কথা বিবেচনা করেই কলেজ কর্তৃপক্ষ এই বাস সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করে।

সম্প্রতি আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসটির কার্যক্রম শুরু হয়। নতুন এই সেবার ফলে শিক্ষার্থীরা এখন নিয়মিত ও নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে, যা তাদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কলেজ কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে তারা সবসময়ই সচেষ্ট। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সুবিধার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তারা। নতুন এই বাস সার্ভিস চালুর ফলে শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং এটি তাদের দৈনন্দিন শিক্ষাজীবনকে আরও সহজ ও গতিশীল করে তুলবে বলে সংশ্লিষ্টদের অভিমত।

আপনার জেলার সংবাদ পড়তে