খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৩:৪৩ পিএম
খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা

পানি নিষ্কাশন ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে জলাবদ্ধতা দিন দিন তীব্র্র আকার ধারণ করছে। খালের ওপর অনিয়ন্ত্রিতভাবে বাঁধ নির্মাণের ফলে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। যার কারণে স্থানীয় বাসিন্দাদের চরস দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী কালিবাড়ি খাল ও গৈলা বাজার এলাকার। স্থানীয়দের কাছে অভিযোগ পেয়ে জলাবদ্ধতা নিরসন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে উপজেলার সুজনকাঠী গ্রামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিসিডিবির সহযোগিতায় আগৈলঝাড়া উপজেলা নেটওয়ার্ক কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। সভায় বিশেষ অতিথি ছিলেন বিনোদিনী বৈদ্য, রিনা হালদার, শেফালী রায় ও মেরী হালদার। এছাড়া সিসিডিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্মসূচি কর্মকর্তা উজ্জল রত্ন, হিসাবরক্ষণ কর্মকর্তা ডেভিড লিটন দাস, সিও ইসহাক হালদার, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সদীন অধিকারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, খালের স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখা এবং অবৈধভাবে বাঁধ নির্মাণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রহণ অত্যন্ত জরুরি। অন্যথায় জলাবদ্ধতা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দাবি করেন।