মেঘনায় অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৮ এপ্রিল, ২০২৬, ০৪:২৮ পিএম | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৪:২৮ পিএম
মেঘনায় অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ

মেঘনা নদীর বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেছেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, যৌথ অভিযানে মেঘনা নদীর কালীগঞ্জ এলাকা থেকে পাঙ্গাশের পোনা ও জাটকা ধ্বংসকারী মুল তিনটি রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম আরও জানিয়েছেন, পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। সরকারের নির্দেশ শতভাগ সফল করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।