২ পক্ষের শালিশের জের, এক পক্ষের লোকজন মন্দির ভাংচুর

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৪:৫৫ পিএম
২ পক্ষের শালিশের জের, এক পক্ষের লোকজন মন্দির ভাংচুর

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে মদক পাড়া আখড়া বাড়ি মন্দির গত শুক্রবার দিবাগত রাত ৯টা থেকে ১০টার ভিতরে সুধির মদক ও রঞ্জিত মুদকের বাড়ি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বাড়ির সীমানা নিয়ে শালিশ হয়। এক পক্ষ শালিশ না মেনে চলে যায়। এরিজের হিসাবে আখড়া মন্দিরে মূর্তি, মন্দিরের টিনের বেড়া ৮০ থেকে ১০০ জন লোক দেশীয় অস্ত্র সঞ্জিত হয়ে হামলা চালিয়ে মন্দিরের ব্যাপক ক্ষতি সাধন করেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা হবে বলে মন্দির কর্তৃপক্ষ ধারনা করছেন। এর খবর পাওয়ার পর গত রাতে জেলা পুলিশ সুপার, বাজিতপুর সার্কেল এর এ এস পি, ওসি, বাজিতপুর মন্দির কর্তৃপক্ষের মধ্যে অধ্যাপক ইন্দ্রজিৎ দাস পূজা উৎযাপনের আহ্বায়ক সুজন বণিক গঠনা স্থল পরিদর্শণ করেন। সুধির মদক ও রঞ্জিত মুদক এর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে এলাকাবাসীর দাবী। পূজা উৎযাপন পরির্শকের আহ্বায়ক সুজন বণিক বলেন, বাড়ির ঘটনা নিয়ে দুই ভাইয়ের লোকজন শালিশ থেকে চলে যায়। এবং আরেকটি তারিখ ঘোষনা মাত্রই একটি পক্ষের ৮০ থেকে ১০০ জন লোক আক্রমন চালিয়ে মন্দিরের ব্যাপক ক্ষতি সাধন করেছে বলে উল্লেখ করেন। এ ঘটনার জন্য তিনি তীব্র নিন্দা ও যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদের আইনের আওতায় আনার জন্য দাবি জানান। নিয়ে বাজিতপুর থানায় মন্দিরের সাধারণ সম্পাদক সুকুমার মোদক অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস. এম. শহিদুল্লাহ বলেন, জরুরী ভিত্তিত্বে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে