২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে রোগীর ভিড়

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৪:৫৯ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে রোগীর ভিড়

দেশে হঠাৎ করেই হাম রোগ উদ্বেগ জাগিয়েছে। প্রতিদিনই ঝরছে শিশুদের তাজা প্রাণ। একই সঙ্গে হাসপাতালেও ভিড় জমাচ্ছে নতুন রোগী। সবশেষ পাওয়া তথ্যনুযায়, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে ৮৬ জন এবং সন্দেহজনক হামে ৯৪২ জন আক্রান্ত হয়েছেন।     

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে আজ শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৪২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২২ হাজার ৪০৯ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৬ জন, গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা তিন হাজার ২৭৮ জন।

‘১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৫২২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৭৫১ জন।  ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৫ জনের মৃত্যু হয়েছে’-বলা হয় বিজ্ঞপ্তিতে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৭৮ জনের।

এদিকে গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে