টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:৪২ পিএম
টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

টাঙ্গাইলে তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে হয়েছে। ১৮ এপ্রিল শনিবার দুপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা: লায়লা আঞ্জুমান বানু এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, টাঙ্গাইল সদরের  উপজেলা নির্বাহী কর্মকর্তা  শাহীন মিয়া , টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ প্রমুখ । এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সাইবার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জিয়াউর রহমান। এতে টাঙ্গাইল পৌরসভাসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩ টি গ্রুপ  শিক্ষার্থীরা অংশ নেন। ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত মেলা চলবে।

আপনার জেলার সংবাদ পড়তে