ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার এএসআই তাহেরা খাতুনের ৯৯৯ জরুরি সেবা কেন্দ্রে বদলী উপলক্ষে (১৭ এপ্রিল)শুক্রবার সন্ধায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। থানার সহকর্মীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাহেরা খাতুনের কর্মনিষ্ঠা,দায়িত্ববোধ ও মানবিক সেবার প্রশংসা করেন। তারা বলেন, থানায় দায়িত্ব পালনকালে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সহকর্মী এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। এসময় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, এসআই রহমতুল্লাাহ রনি, কমলেস, রতন, এএসআই সজীব, নয়ন, শওকত ও বেলাল হোসেন। বক্তারা আশা প্রকাশ করেন, ৯৯৯ জরুরি সেবায় দায়িত্ব পালনকালেও তাহেরা খাতুন একইভাবে পেশাদারিত্বের পরিচয় দিয়ে জনগণের সেবা করে যাবেন। অনুষ্ঠান শেষে এএসআই তাহেরা খাতুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এএসআই তাহেরা খাতুন সম্মাননা ক্রেস্ট পেয়ে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন কর্মস্থলে সবার দোয়া কামনা করেন।