দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৮২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার বৈগ্রাম গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়। এর আগে বৈগ্রাম নিজ গ্রামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরে পুষ্পস্তবক অর্পণ করা সহ গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এসময় সেখানে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আহবায়ক বীর মক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক কে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। পরে সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি হাকিমপুর হিলি উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গত শুক্রবার দীর্ঘ দিন বিভিন্ন রোগে অসুস্থ থাকার পরে বিকেল ৫ঃ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, বীর মুক্তিযোদ্ধের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। আমরা সবময় তাঁদের সম্মান করি। দোয়া করি মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক কে আল্লাহ বেহেশত নসিব করুন! এবং উপজেলা প্রশাসন তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আমরা অবশ্যই তাঁর পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ! জানাজা নামাজে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, ইউপি সদস্য মশিউর রহমান বকুল, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৫ মেয়ে ও দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রথম স্ত্রী মৃত বরণ করেন এবং তার কোন সন্তান নেই। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী জীবিত রয়েছে।