হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০১:১১ পিএম
হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন

হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা ও শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার বেলা এগারটায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. ফকরুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও হাসপাতালের পরিসংখ্যানবিদ নিজামুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসতিয়াক ইবনে বাহার, ডা. ভবনন্দ বাড়ৈ, গৌরনদী মডেল থানার এসআই সৌমেন বিশ্বাস, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া সহ অন্যান্যরা।  সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন। উল্লেখ, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত গৌরনদী উপজেলার মোট  ২৩২ টি কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হবে।

আপনার জেলার সংবাদ পড়তে