কুয়াকাটায়

জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী): | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০৫:৩২ পিএম
জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন

কুয়াকাটায় রাখাইন বোচান তার ওয়ারিশদের ২১ একর ৬৬ শতক জমি দখল করতে জমির ধরন পাল্টে ফেলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাখাইন বোচান। তিনি জানান, সিএস, আরএস ও এসএ তে তার পূর্বপুরুষদের নামে রেকর্ডপত্র থাকলেও একটি প্রভাবশালী মহল তাঁদের জমিতে বাউন্ডারি দেয়ার কাজ করছে। বোচান এর প্রতিকার চাইতে কথিত মালিক দাবিদার গংদের বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বর মাসে পটুয়াখালী যুগ্ম জেলা জজ আদালত ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (আদালতে) একটি মামলা করেন। যার নম্বর ৪১৭/২০২৪। লতাচাপলী মৌজার এসএ ৭৫৭ খতিয়ানের বিভিন্ন দাগে ওই জমির অবস্থান বলে জানান বোচান। এ মামলায় তিনি আব্দুল জব্বার হাওলাদারকে প্রধান করে অন্তত ৮৭ জনকে বিবাদী করেছেন। বোচানের অভিযোগ ওই জমিতে বর্তমানে কতিপয় লোকজন ভূমির ধরন পাল্টে দেওয়ার কাজ করছে। তিনি এর প্রতিকার চেয়েছেন। তিনি দাবি করেন বর্তমানে ওই জমির দাম কমপক্ষে ৫০ কোটি টাকা। ৫ আগস্ট পরবর্তী সময়ে তাঁদেও ওই বিপুল পরিমাণ জমি বেহাত করার কাজ শুরু করা হয়েছে। তিনি বর্তমানে এ ঘটনায় নিরাপত্তাহীন রয়েছেন বলেও দাবি করেন। জমি উদ্ধার মহিপুর থানা পুলিশের সহায়তা চেয়েও পায়নি বলেও দাবি করেন। বালিয়াতলীর হাড়িপাড়া রাখাইন পল্লীর বাসীন্দা বোচান তার পূর্বপূরুষদের মালিকানা জমির ওয়ারিশ হিসেবে উদ্ধারে প্রশাসনের সহায়তা চেয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে