রাজশাহীর বাঘায় পরীক্ষা দিলেন সেই ৩৯ এসএসসি শিক্ষার্থী। মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষা শুরুর তিনদিন আগে ফরম পূরণ সম্পন্ন করে প্রবেশপত্র গ্রহণ করে বাঘা ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন বলে নিশ্চিত করেন অধ্যক্ষ কামরুজ্জামান। জানা গেছে, ২১ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর মাত্র ৬ দিন বাকি থাকতে শিক্ষার্থীরা জানতে পারেন তাদের ফরম পূরণ হয়নি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে কর্তৃপক্ষ “রেজিস্ট্রশন করে ফরম পূরণ সম্পন্ন করেন। ফরম পূরণ সম্পন্ন হলে শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র দেওয়া হয়। শিক্ষার্থীরা প্রবেশপত্র গহণ করে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাঘা ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন। শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের মোট পরীক্ষার্থী ৪০ জন। এদের মধ্যে একজন শিক্ষার্থীর ফরম পুরণ হলেও ৩৯ জন শিক্ষার্থীর পূরণ হয়না। অবশেষে পরীক্ষা শুরুর তিনদিন আগে ফরম পুরণ সম্পন্ন করে প্রবেশপত্র গ্রহণ করে মঙ্গলবার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এ বিষয়ে কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামারুজ্জামান বলেন, পরীক্ষার্থীদের ফরম পূরণ থেকে কীভাবে বাদ পড়েছিল বুঝতে পারিনি। জানতে পেরে অবশেষে কলেজ পরিদর্শক এবং চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের “রেজিস্ট্রশন ও ফরম পুরণ সস্পন্ন করে প্রবেশপত্র দেওয়া হয়। শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন করে প্রবেশপত্র গ্রহণ করে শিক্ষার্থীরা পরীক্ষা দেন।