নাটোরের বড়াইগ্রামে ২১ তম লালন স্মরণ উৎসব ও কৃতি শিষ্য স্বীকৃতি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বনপাড়া ডিগ্রী কলেজ চত্ত্বরে রুপরেখা লালন একাডেমীর আয়োজনে শুক্রবার সন্ধ্যায় উৎসবের মুল পর্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল আজিজ। রুপরেখা লালন একাডেমীর সভাপতি সরদার সুলতান আহমেদের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর। একাডেমীর সম্পাদক শাহাবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জেলা জাসাসের আহ্বায়ক মেহেদী হাসান, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ও আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম ও সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, বিএনপি নেতা সোলায়মান আলী ও বিআরডিবির চেয়ারম্যান জামাল উদ্দিন আলী উপস্থিত ছিলেন। উৎসবে প্রধান অতিথি পাঁচজন কৃতি শিষ্যর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। পরে অনুষ্ঠানে রুপরেখা লালন একাডেমির শিল্পী ও আমন্ত্রিত শিল্পীরা লালন সঙ্গীত পরিবেশন করেন।