রাণীশংকৈলে সিসি ক্যামেরার আওতায় পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহন

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০৬:৫০ পিএম
রাণীশংকৈলে সিসি ক্যামেরার আওতায় পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহন

রাণীশংকৈল উপজেলায় এসএসসি,এসএসসি(ভোকেশনাল)ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৭টি কেন্দ্রের মোট ২৭শ ৪৩জন পরীক্ষার্থী এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় সিসি ক্যামেরার আওতায় অংশ করেন। ২১এপ্রিল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  শাহীন আকতার। তিনি জানায়, ২১ এপ্রিল মঙ্গলবার রাণীশংকৈল উপজেলায় ৭টি কেন্দ্রে নির্ধারিত সময়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন ২১শ ৬২ জন পরীক্ষার্থী। এ ছাড়া ১টি দাখিল পরীক্ষা কেন্দ্রে অংশ নিয়েছে  ২৫৬ জন এবং ২টি কেন্দ্রে কারিগরি (ভোকেশনাল) শাখায় পরীক্ষা অংশ নিয়েছে ২৪৯জন পরীক্ষার্থী।  মোট অনুপস্থিত ৯৮ জন। পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব সোহেল রানা বলেন, এবারের পরীক্ষায় অসুদুপায় অবলম্বনের কোন সুযোগ নেই শিক্ষক ও পরীক্ষার্থীদের। এবার সিসি ক্যামেরার আওতায় মনিটরিং করা হচ্ছে কেন্দ্রগুলো। উপজেলা নির্বাহি কর্মকর্তা খাজিদা বেগম জানান, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্র ও পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতায় এবারের প্রতিটি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

আপনার জেলার সংবাদ পড়তে