বিরলে নানার বাড়ীতে বেড়াতে এসে এক বছরের শিশু বাসচাপায় মর্মান্তিকভাবে নিহত হয়েছে। উপজেলার ০৪ নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারের গরুহাটিতে চা বিক্রেতা মোঃ আক্তারুল ইসলাম এক বছর বয়সী নাতনি (মেয়ের মেয়ে) ছিনিয়া আকতার মঙ্গলবার বিকাল আনুমানিক ০৬ টায় হানিফ পরিবহণের ঢাকাগামী কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মর্মান্তিকভাবে মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। কোচটি চালকের সহকারী পিছনে পার্কিং এর জন্য চালনা করার সময় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন। নিহত ছিনিয়া সদর উপজেলার মোঃ শামীম হোসেন এর মেয়ে শিশু। এ রিপোর্ট লেখাকালীন পুলিশ লাশ উদ্ধারপূর্বক পরবর্তী আইনানুগ কার্যক্রম পরিচালনা করছিল।