হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৪৮ এএম
হিলি স্থলবন্দরে  পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বৃহস্পতিবার একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে । হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনের কারণে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ বন্ধ রয়েছে । একই সঙ্গে বাংলাদেশ থেকেও ভারতে কোনো পণ্য রপ্তানি করা হচ্ছে না। 

তিনি আরও জানান, সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবারও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আগামী শনিবার থেকে পুনরায় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

আপনার জেলার সংবাদ পড়তে