বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে রাজশাহীতে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য, সুপেয় পানি, জুস, স্যালাইন,কলম বিতরণ করা হয়েছে। এছাড়াও তথ্যসেবা কেন্দ্র এবং অভিভাবকদের জন্য বিশ্রাম ছাউনি চালু করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর পবা উপজেলার কাটাখালি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শরিফ মাহমুদের সৌজন্যে এই কার্যক্রম পরিচালিত হয়। তীব্র গরম ও রোদে শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্টের কথা বিবেচনা করে এমন উদ্যোগ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এক অভিভাবক জানান, তিনি হাদির মোড় থেকে মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছেন। পরীক্ষার সময় মেয়ের পিপাসা পেলেও তা জানাতে পারেনি। এ অবস্থায় ছাত্রদলের পক্ষ থেকে পানির ব্যবস্থা করা একটি প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি রোদ থেকে বাঁচতে সামিয়ানা টাঙিয়ে বসার ব্যবস্থা করায় অভিভাবকদের জন্য স্বস্তি তৈরি হয়েছে।
আয়োজক শরিফ মাহমুদ বলেন, তীব্র গরমে পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনায় রেখে ছাত্রদলের পক্ষ থেকে পানি, জুস ও স্যালাইন সরবরাহ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার জামান বাপ্পি, যুগ্ম সম্পাদক বাপ্পি ওবাইদুল্লাহ, আইন সম্পাদক শাখাওয়াত হোসেন শাওন, সহ-আইন সম্পাদক মো. সালসাবিল ও মাইনুল ইসলাম বিপ্লব, এসএম হল সভাপতি, যুবায়ের হোসেন, শহীদ জিয়াউর রহমান হল সাধারণ সম্পাদক মো: সাইমুন ইবনে অরন, শহীদ হাবিবুর রহমান হল সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান, শহীদ শামসু্জ্েজাহা হল সভাপতি ফুয়াদ হাসান, সোহরাওয়ার্দী হল সভাপতি আব্দুল্লাহ মোবারক,, শহীদ ।আদর্শ ডিগ্রি (অনার্স) কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক ইয়াফাত রহমান স্বপ্নিল, আদর্শ ডিগ্রি (অনার্স) কলেজ সদস্য সচিব নঈম ইবনে নূর রূপকসহ অন্যান্য নেতৃবৃন্দ।