বাঘায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:০৩ পিএম
বাঘায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

রাজশাহীর বাঘায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আসাদুজ্জামান আসাদ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রর ডা. মৌমিতা পান্ডের পরিচালনায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সুপ্রভাত মন্ডল, উপজেলা খাদ্য পরিদর্শক মিজানুর রহমান, ডা. অসীম কুমার, ডা. সর্বজিৎ রায়, চাঁদ সুলতানা, নিহার চন্দ্র মন্ডল, সাংবাদিক দিলদার ইসলাম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে