কালিয়াকৈরে সালিশ বৈঠকে
৬ শতাংশ জমি লিখে দেবার প্রতিশ্রুতিতে ঘরে ফিরলেন সোনিয়া
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লস্কর চলা এলাকার মৃত সুজনের স্ত্রী দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে বসে দিন কাটাচ্ছে। এমন ঘটনায় দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনার শুরু হয়। অবশেষে সেই ভাইরাল ঘটনা গ্রাম্য সালিশের সিদ্ধান্ত অনুযায়ী সোনিয়ার শশুর কফিল উদ্দিন মৃত সুজনের সন্তানদের নামে ৬ শতাংশ জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতিতে ঘরে ফিরলেন সোনিয়া।
স্থানীয় একাধিক সুত্র জানায়,কালিয়াকুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের করতলা গ্রামের লস্কর শালা গ্রামের কখিল উদ্দিনের পুত্র সুজন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত 2 এপ্রিল মৃত্যুবরণ করেন এ সময় সুজনের স্ত্রী সোনিয়া স্বামীর কবর দেওয়ার আগেই সুজনের সন্তানদের নামে শ্বশুরের কাছে জমি লিখে চান। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয় পরে বিষয়টি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী আলোচনা সমালোচনার ঝড় উঠে।
বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টিগোচর হয়।
পরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ২৩ এপ্রিল সুজনের পিতা ও স্ত্রী উভয় পক্ষের লোকজনদের ডেকে এনে আলোচনায় বসেন।আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার ২৪ এপ্রিল লস্কর চলা এলাকায় গ্রাম্য সালিশের মাধ্যমে ঘটনার শান্তিপূর্ণ সমাধান হয়।
সালিশ বৈঠকের সিদ্ধান্তে সুজনের পিতা কফিল উদ্দিন সুজনের সন্তানদের নামে ৬ শতাংশ জমি লিখে দিবে আর এখন থেকে সুজনের পৈত্রিক বাড়িতে সোনিয়া তার সন্তানদের নিয়ে বসবাস করবে।
সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি জহিরুল ইসলাম, আজিজুর রহমান,মাহবুব আলম, সাহিদা সুলাতানা,সফিকুল আলম,গিয়াসউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।