স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর অডিট কমিটির ১২৭তম সভা সোমবার (২৭ এপ্রিল ) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে জনাব খন্দকার রুমী এহসানুল হক- এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় কমিটির সদস্য গুলজার আহমেদ, এস. এ. এম. হোসাইন এবং গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন। সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’র পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মোঃ শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, এফসিএস এবং আইসিসি ডিভিশনের প্রধান মো. সায়েজুদ্দীন আহাম্মেদ।