র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের চৌকস আভিযানিক দল বুধবার ২২ এপ্রিল রাতে নিয়মিত ডিউটি করাকালীন ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন ডেমরা ঘাট সংলগ্ন এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০২ (দুই) টি গ্রেনেড উদ্ধার করে। অপর একটি অভিযানে বৃহস্পতিবার ২৩ এপ্রিল রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকা হতে একটি ম্যাগাজিন ও ০৪ (চার) রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেনেড পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।