দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইনশৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ এপ্রিল শনিবার বেলা ১১ টা হতে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ইছামতি সম্মেলন কেন্দ্রে আইনশৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে সকল দপ্তর প্রধানগণ, সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, চিরিরবন্দর প্রেসক্লাবের সদস্য অধ্যক্ষ মমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, কমিটির সদস্য সহকারি অধ্যাপক মেছবাহুল ইসলাম, মোঃ রেজাউল করিম, কবির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। সভায় সকল সরকারি দপ্তর প্রধান, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাসহ আইনশৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।