বাগমারায় হাইস্কুল ও কলেজে এসএসসি (ভোক) পরীক্ষা অনুষ্ঠিত

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ০৫:০৫ পিএম
বাগমারায় হাইস্কুল ও কলেজে এসএসসি (ভোক) পরীক্ষা অনুষ্ঠিত
রাজশাহীর বাগমারা উপজেলার কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। রবিবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। সিসি ক্যামেরার আওতায় রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষ। নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি পরীক্ষা। কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সেজন্য সার্বক্ষণিক সরকারি নির্দেশনা মোতাবেক নজরদারি করা হচ্ছে। কেন্দ্রে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সমবায় কর্মকর্তা কাওসার আলী বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক পরীক্ষা নেয়া হচ্ছে। কেন্দ্রের পরিবেশ ঠিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মজনু মোহাম্মদ জানান, কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত সুন্দর ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আপনার জেলার সংবাদ পড়তে