রাজশাহীতে নারী শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ২৬ এপ্রিল, ২০২৬, ০৫:০৬ পিএম | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ০৫:০৬ পিএম
রাজশাহীতে নারী শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষা চলাকালীন শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ এপ্রিল রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষা চলাকালীন শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় উক্ত কলেজের এক প্রদর্শককে লাঞ্ছনা করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিবকে (কলেজ-২ অধিশাখা) আহ্বায়ক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালককে (কলেজ-১, সরকারি কলেজ শাখা) সদস্য ও রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।এতে আরো বলা হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়।
আপনার জেলার সংবাদ পড়তে