পটুয়াখালীর কলাপাড়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, একশনএইড’র সহযোগিতায় আভাস এ সভার আয়োজন করে। কলাপাড়া এসভাও নেটওয়ার্ক’র সভাপতি এস.এম.রাকিবুল আহসান’র সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম'র প্রোগ্রাম অফিসার ফারহান বহ্নি। উপস্থিত ছিলেন কলাপাড়া থানার সেকেন্ড অফিসার জাকির হোসেন, এসভাও নেটওয়ার্কের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ। কলাপাড়ায় একেরপর এক নারী নির্যাতন, হত্যা এমনকি কিস্তির টাকা দিতে না পারায় গর্ভবতী নারীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ নারী নির্যাতন বন্ধ এবং নির্যাতন ও হত্যায় জড়িতদের গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করতে কলাপাড়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটির সদস্যরা তাদের পাশে থেকে আইনী ও চিকিৎসা সহায়তা করার ঘোষণা দেন।