বাবুগঞ্জে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৬:১১ পিএম
বাবুগঞ্জে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বরিশালের বাবুগঞ্জে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়। বিশ্বব্যাংক ও ইফাদ (ওঋঅউ) এর অর্থায়নে পরিচালিত ‘এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কংগ্রেসটি অনুষ্ঠিত হয়। প্রথাগত কৃষি থেকে বাণিজ্যিক ও উচ্চমূল্যের আধুনিক কৃষিতে রূপান্তরই প্রকল্পটির মূল লক্ষ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল খামারবাড়ির উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান হিমু, রহমতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সুমন শিকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান সুমন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ সাদিকুর রহমান সুরুজ, রিয়াজুল ইসলাম ওমর,  বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ উদ্দিন আহমেদ মুন্না, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন, বাবুগঞ্জ প্রেসক্লাবের মোস্তাফিজুর রহমান টুলু, সাবেক সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংবাদিক ও কৃষকরা। 

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির বিকল্প নেই। ‘পার্টনার’ প্রকল্প কৃষকদের দক্ষতার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।

তারা আরও জানান, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলাই এ প্রকল্পের লক্ষ্য। এতে তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে