দৌলতখানে জেলেদের বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৫:৩৫ পিএম
দৌলতখানে জেলেদের বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ

ভোলার দৌলতখানে মেঘনার ইলিশ অভয়াশ্রম এলাকার জেলেদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অভয়াশ্রমে মার্চ - এপ্রিল দুমাস মাছ আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে এ খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়।  সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১ টার সময়  উপজেলা কমপ্লেক্সের লিচু বাগানে আয়োজিত  মৎস্য সম্পদ ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহসভাপতি গোলাম কবির  স্বপন  প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে উপজেলার ১৮ শত জেলের মাঝে ১০ কেজি সোয়াবিন তেল, ১৬ কেজি  আলু, ৮ কেজি ডাল, ১২ কেজি আটা, ৪ কেজি করে চিনি ও লবণ বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে