কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ১১:১৯ এএম
মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড
কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাস করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো কালিয়াকৈর পৌরসভার বোর্ডমিল কাঠালতলা এলাকার আশরাফুল আলমের ছেলে হাসান মাহমুদ (৩৫) ও হরিণহাটি এলাকার মানিক মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩২)। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে,কালিয়াকৈর সহকারী কমিশনার(ভূমি)ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে কালিয়াকৈর পৌর এলাকায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালিত হয় । এসময় মাদকদ্রব্য সেবনের দায়ে দুই যুবককে আটক করেন ভ্রাম্যমান আদালতের একটি টিম। পরে আটককৃত দুই যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত দুই যুবককে গাজীপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে