বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল গোল্ড কাপ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ১১:২৭ এএম
বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল গোল্ড কাপ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্দ্যোগে আজ সোমবার বিকাল ৪টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী মেয়ে ও ছেলেদের ফাইনাল কাপ অনুষ্ঠিত হয়। ক্ষুদে শিক্ষার্থী মেয়েদের মধ্যে ঘোড়াদারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুকরারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় ট্রাই বেকারে কুকরারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-৪ গোলে পরাজিত করে ঘোড়াদারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে। এদিকে উত্তর সরারচর ক্ষুদে শিক্ষার্থী বালক ও গাজীরচর ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উত্তর সরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য বদরুল আলম শিপু, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক ক্রীড়া সম্পাদক পৌর বিএনপির সহ-সভাপতি লায়ন আমিরুল ইসলাম সুজন, বাজিতপুর থানা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাজিতপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিন।

আপনার জেলার সংবাদ পড়তে