মুলাদীতে গাঁজাসহ আটক ৩ যুবক কারাগারে

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০১:৫৪ পিএম
মুলাদীতে গাঁজাসহ আটক ৩ যুবক কারাগারে

বরিশালের মুলাদীতে গাঁজাসহ আটক তিন যুবককে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের চরগাছুয়া গ্রাম থেকে গাঁজাসহ তিনজনকে আটক করে থানা পুলিশ। আটক যুবকেরা হলেন, চরগাছুয়া গ্রামের কালাম সরদারের ছেলে মাহবুব সরদার (৩০), শাহজাহান ফকিরের ছেলে শামীম ফকির (৩১) এবং হোসনাবাদ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৮)। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে গাছুয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে চরগাছুয়া এলাকায় অভিযান করা হয়। ওই সময় মোটরসাইকেল চালক মাহবুব সরদার, শামীম ফকির ও আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে ৪০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা ভ্রাম্যমাণ আদালতে মাহবুব সরদারকে ১ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া আমিনুল ইসলামকে ১ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং শামীম ফকিরকে ৭ দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. সোহেল রানা বলেন, গাঁজাসহ আটক যুবকদের ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও জরিমানা করে সোমবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে