জিয়ানগরে দুই ভুয়া ডাক্তার গ্রেফতার, জরিমানা ও কারাদন্ড

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ১২:১৮ পিএম
জিয়ানগরে দুই ভুয়া ডাক্তার গ্রেফতার,  জরিমানা ও কারাদন্ড

পিরোজপুরের জিয়ানগরে বিশেষ অভিযান চালিয়ে দুজন ভুয়া ডাক্তার কে গ্রেফতার করেছে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট। তাদের মধ্যে এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা সহ ৩০ দিন এবং অন্যজনকে ৯০ দিনের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯ টায় উপজেলার  ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের চৌরাস্তা নামক এলাকা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো.হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার এম এ আকবর ও তার সহযোগী রতন কুমার শীলকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার চক পৈলানপুর গ্রামের শমসের আলীর পুত্র ভুয়া ডাক্তার এম. এ. আকবর (৩৭) এবং তার সহযোগী জিয়ানগর উপজেলার ইন্দুরকানী গ্রামের ভুবন চন্দ্র শীলের পুত্র ভুয়া ডাক্তার রতন কুমার শীল (৪০) দীর্ঘদিন ধরে জিয়ানগর সরকারী কলেজ মোর এবং চাড়াখালী চৌরাস্তার মাঝামাঝি চারতলা বিশিষ্ট ভবনের একটি রুম ভাড়া নিয়ে মানুষকে ভুল চিকিৎসা দিয়ে আসছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছিলেন লক্ষ লক্ষ টাকা। রোগীদের খাওয়াচ্ছিলেন ভুল ঔষধ। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান জানান, তারা ভুয়া ডাক্তার পদবী ব্যবহার করে টিউমার, ক্যান্সর, বন্ধ্যাত্ব, হৃদরোগ, হার্ডব্লক, কিডনি পাথর, পিত্ত পাথর ইত্যাদি বিষয়ে চিকিৎসা প্রদান করার বিষয়টি দীর্ঘদিন ধরে করে আসছে । এছাড়াও ঢাকা হোমিও ক্লিনিক নাম ব্যবহার করে স্থানীয় বিভিন্ন ব্যক্তিদেরকে ছটঅঘঞটগ জঊঝঙঘঅঈঊ গঅএঘঊঞওঈ অঘঅখণতঊজ ডিভাউস ব্যবহার করে সকল ধরনের পরিক্ষা নীরিক্ষার ভুয়া তথ্য ব্যবহার করে চিকিৎসা প্রদান করছিলো। আজ তাদেরকে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে হাতানাতে আটক করা হয়। আটককালে অনুমোদন বিহীন হোমিও ঔষধ প্রদানের মাধ্যমে জনগণকে ভুল চিকিৎসা দেওয়ার এবং জ্বালিয়াতির মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় এবং স্বাস্থ্যহানির বিষয়টি প্রমাণিত হয়। অধিকান্ত সহযোগি রতন কুমার শীল (৪০) কর্তৃক গ্রামের সহজ সরল মানুষের নিকট প্রতারণার মাধ্যমে গ্রিন কার্ডে সুবিধা প্রাপ্তির প্রলভোন দেখিয়ে নগদ অর্থ সংগ্রহণের প্রমাণ পাওয়া যায়। এসময় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের দোষ স্বীকারোক্তিতে এম এ. আকবর কে পঞ্চাশ হাজার টাকা অর্থ দন্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং রতন কুমার শীলকে ৯০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার পারভীন, জিয়ানগর থানার একটি টিম এবং সাংবাদিক ও স্থানীয় উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে