বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) :
| আপডেট: ২৮ এপ্রিল, ২০২৬, ০৫:০৬ পিএম | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৫:০৬ পিএম
বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বিশেষ অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছ্ ে।

বিভিন্ন অনিয়ম ও কাংখিত সেবা না দেওয়ার অভিযোগে ২০০৯ এর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ২৪ ও ২৫ ধারা মোতাবেক ডক্টরস ক্লিনিককে ৩০ হাজার , সেফা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার এবং আমাদের ক্লিনিক এনড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. বোরহান উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনার  সমন্বয়ে  পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন স্বাস্থ্য কমপে­ক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবু বক্কর সিদ্দিক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলাম সহ্্্্্্্্্্্ বীরগঞ্জ পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে