হিলি স্থলবন্দরে পণ্য খালাস ও ই-সিস্টেম বাস্তবায়ন নিয়ে সভা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:৪৯ পিএম
হিলি স্থলবন্দরে পণ্য খালাস ও ই-সিস্টেম বাস্তবায়ন নিয়ে সভা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে। হিলি কাস্টমস কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিতব্য এ সভায় বন্দরের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হবে।

জানা গেছে, আগামী ২৯ এপ্রিল ২০২৬ (বুধবার) সকাল ১০টা ৩০ মিনিটে হিলি কাস্টমস হাউসে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন   ডেপুটি  কমিশনার অব কাস্টমস সন্তোষ সরেন  , হিলি স্থল কাস্টমস স্টেশন।

সভায় ই-সিস্টেম (ই-ইনভয়েস/ই-ডকুমেন্টেশন) বাস্তবায়ন, ম্যানিফেস্ট সংক্রান্ত তথ্য হালনাগাদ, পণ্য খালাস প্রক্রিয়া সহজীকরণ, রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, আমদানিকারক-রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত গ্রহণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে