গাজীপুরের কাপাসিয়ায় বুধবার বিকেলে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কাপাসিয়া প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে কেক কেটে ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে পদার্পনকে স্মরণীয় করে রাখা হয়।
এ সময় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মহসীন খাঁন বকুল। অন্যান্যের মাঝে বক্তব্য দেন প্রেসক্লাবের আজীবন সদস্য, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের কাপাসিয়া সংবাদদাতা সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের কাপাসিয়া প্রতিনিধি মোঃ আঃ কাইয়ুম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক প্রতিদিনের সংবাদের কাপাসিয়া প্রতিনিধি সফিকুল আলম সবুজ, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দেশ রূপান্তরের কাপাসিয়া প্রতিনিধি তপন বিশ্বাস, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও সাপ্তাহিক শীতলক্ষ্যার নির্বাহী সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ, প্রেসক্লাবের সাহিত্য- সংস্কৃতি সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া প্রতিনিধি আকরাম হোসেন রিপন, প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি আনিসুল ইসলাম প্রমুখ।