আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ০৬:২৯ পিএম
আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু

আশাশুনি উপজেলার আনুলিয়ায় বজ্রাঘাতে এক ঘের ব্যবসায়ী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত ব্যবসায়ীর নাম এমডি সুমন হোসেন (২৮)। তিনি আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরা গ্রামের আঃ মান্নান মোল্লার পুত্র।  পারিবারিক সুত্রে জানাগেছে, সুমন প্রতিদিনের ন্যায় বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে বাড়ি থেকে দক্ষিন একসরা বিলে তার মৎস্য ঘেরে যান। রাতে ঘেরের বাসায় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। সকালে আঃ জলিল নামে এক ব্যক্তি কাঁকড়া কিনতে ঘেরে গিয়ে সুমন সুমন বলে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ভিতরে গিয়ে দেখেন সুমন মৃতাবস্থায় পড়ে আছে। এসময় জলিল তার পরিবারের লোকদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। বৃহস্পতিবার আছর নামাজ বাদ দক্ষিণ একসরা জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে সে পিতা-মাতা, স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে