আটোয়ারীতে যথাযথ মর্যাদায় মে দিবস পালিত

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১ মে, ২০২৬, ১১:৫৯ এএম
আটোয়ারীতে যথাযথ মর্যাদায় মে দিবস পালিত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” শ্লোগান কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষে পৃথক পৃথক র‌্যালী বের করে আটোয়ারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ কার্যালয়ে পৌঁছে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে মিলিত হন। এসময় আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলেন আহবায়ক ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আকতার হোসেন, পঞ্চগড় জেলা ট্রাক, কাভার্ট ভ্যান, ট্যাংকলরী ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হায়দার আলী বকুল, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলম ও সম্পাদক মোঃ মকলেছুর রহমান, নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মসলিম উদ্দীন, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মেরাজ উদ্দীন, কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মসলিম উদ্দীন ও ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কামাল হোসেন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীগণ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবীতে আন্দোলন করেছিলেন। সেখানে অনেক শ্রমিক পুলিশের গুলিতে নিহত হন। তাদের আত্মত্যাগকে স্মরণ করেই ১ মে সারাবিশ্বে শ্রমিক দিবস পালন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে