১লা মে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন সংগঠনের আয়োজন র্যালি এবং আলোচনা সভা পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা মে) সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসন, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (৪৯৪), শ্রমিক কল্যান ফেডারেশন, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের পৃথক পৃথক আয়োজনে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিগুলো উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাধিক স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
দিবসটি উপলক্ষে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তাপাদার, থানা অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াত আমির আবু বক্কর ছিদ্দিক, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশফেকুর রহমান রিপন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুল, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম চান, ভাইস চেয়ারম্যান আবু তালেব মাষ্টার ও জামায়াত নেতা তাজুল ইসলাম মিলনসহ শ্রমিক নেতারা আয়োজিত বিভিন্ন সভায় বক্তব্য রাখেন।