দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১০ টায় স্থলবন্দরের প্রধান সড়কে হ্যান্ডেলিং শ্রমিকরা এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিতে অংশ নেন বন্দরের শ্রমিক, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর নেতাকর্মীরা।
র্যালি শেষে বেনাপোল স্থলবন্দর ১ নম্বর ওয়্যারহাউসের শ্রমিক সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সভাপতি তবিবুর রহমান তবি ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সহিদ আলী।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময়সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন দাবি আদায়ের জন্য পথে নেমে এসেছিলেন।
কিন্তু বিক্ষোভ দমনে সেদিন বর্বর কায়দা অবলম্বন করা হয়েছিল। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সে ঘটনায় তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই।
অনুষ্ঠান শেষে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক (২) জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন,প্রচার সম্পাদক ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী,দপ্তর সম্পাদক আবুল কাশেম,কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান,সদস্য জামির হোসেন, ইছাহক মেম্বার, জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সরদার হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।