কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৫:১৪ পিএম
কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মানিক চৌধুরি (২২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ দুপুর ১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মানিক চৌধুরি উপজেলার পুকুরিয়া গ্রামের উলফা চৌধুরির ছেলে । 

প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায় , আজ (শুক্রবার) দুপুর ১ টার দিকে দুলাল মুন্দিয়া বাজার থেকে মানিক চৌধুরী মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বাবরা রোড এলাকায় পৌছালে অপর দিক থেকে আসা আরেক মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত মানিককে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয় । প্রতিবেদন লেখা পর্যন্ত অপর মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন অপর মোটরসাইকেল চালক গুরুতর আহত হননি । 

ঘটনার ব্যাপারে জানতে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেনের ব্যবহারিত মুঠোফোনে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

আপনার জেলার সংবাদ পড়তে