শুক্রবার (১ মে) বিকাল ৩টায় ফরিদপুরের মধুখালীতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী--স্ত্রী নিহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের পরিক্ষেতপুর হাচারির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তামিম মিয়া(২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। নিহত তামিম মিয়া উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের ছেলে। তারা ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেল করে ফরিদপুর যাচ্ছিলেন।
স্থানীয়রা জানান বিকাল আনুমানিক তিনটার দিকে মোটরসাইকেল আরোহী দুইজন ঢাকা-খুলনা মহাসড়কের পৌরসভার পরীক্ষেতপুর হাচারির সামনে আসলে একটি পাঁচ চাকার টলির সাথে সংঘর্ষ হলে গুরুত্বর আহত হলে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী দুইজনকে উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী তামিম মিয়াকে মৃত ঘোষনা করেন এবং অপর আরোহী শিমলাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
নিহত তামিম ও শিমলা দম্পত্তির একটি তিন মাস বয়সী ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন ঘটনাস্থলে এসেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।