২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ৪ শিশুর মৃত্যু

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৭:৪০ পিএম
২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ৪ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের লক্ষণ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সারা দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৩০১। তাদের মধ্যে ৫ হাজার ১৪৬ জনের হাম শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বুলেটিনে এমন তথ্য জানা গেছে।

বার্তায় বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ২৩১ জন মারা গেছে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১০৬ শিশু মারা গেছে ঢাকা বিভাগে। আর ৭০ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭০ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ৯৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর গত একদিনে হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৭৩ জন।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৭০ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১৪ জন ভর্তি হয়েছে রংপুরে।

আপনার জেলার সংবাদ পড়তে