মোল্লাহাটে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৭:৫৭ পিএম
মোল্লাহাটে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকাল ৫টায় হাসপাতাল-উপজেলা সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মিসকাত সরদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ শাজাহান ও বাসু শেখ।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় সকলকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ শ্রমিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে