শ্রীমঙ্গলে বিটিইএসএ’র মে দিবস পালিত

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৮:০৩ পিএম
শ্রীমঙ্গলে বিটিইএসএ’র মে দিবস পালিত

মহান মে দিবস ২০২৬ উপলক্ষে “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত”এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন (বিটিইএসএ) কেন্দ্রীয় কমিটি।

সংগঠনের সভাপতি মোঃ জাকারিয়া আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ কাওছার মিয়া, কংকন জ্যেতি ভট্টাচার্য, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গঙ্গেশ রঞ্জন দেব, কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাস, প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহমুদুল রহমান রাসেলসহ বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন নর্থ সিলেট অঞ্চলের সভাপতি মোঃ আব্দুল মালিক, জুড়ি অঞ্চলের লিটন দাস, লংলা অঞ্চলের মোঃ রফিকুল ইসলাম, মনু অঞ্চলের দিলীপ যাদব, দলই অঞ্চলের মন্তাজ সিদ্দিকী, বালিশিরা উত্তরাঞ্চলের নীল মোহন সিংহ, বালিশিরা পূর্বাঞ্চলের মোঃ মতিউর রহমান, বালিশিরা পশ্চিমাঞ্চলের বদরুল আলম, লস্করপুর পূর্বাঞ্চলের দেবদাস ভট্টাচার্য, লস্করপুর উত্তরাঞ্চলের সুনীল বিশ্বাস, লস্করপুর পশ্চিমাঞ্চলের মোঃ আব্দুল ওয়াহিদ এবং চট্টগ্রাম অঞ্চলের অমল কান্তি দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা মে দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে