ভালুকায় অতি বৃষ্টি ও উজানের ঢল এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভালুকা উপজেলার নামা জমির শত শত একর বোর ধান পানিতে তলিয়ে গেছে। পানি বেশী থাকায় শ্রমিকরাও ধান কাটতে পারছে না। ফলে উপজেলার নামা জমি অথাৎ বিলগুলোর বেশীর ভাগ ধান নষ্ট হয়ে গেছে। দিশেহারা হয়ে পড়েছে কৃষক।
কৃষকরা জানান, বৃষ্টির আগে শ্রমিক সংকটে অনেক কৃষক পাকা ধান কাটাতে পারেনি। আর মাত্র ৭-৮দিন পর ধান কাটা শুরু হতো। এর মাঝেই বৃষ্টি শুরু হয়। অনেকই শ্রমিক মজুরী বেশী দিয়ে ধান কাটিয়েছিল সেই গুলোও নষ্ট হচ্ছে। উপজেলার সবগুলো বিলের ধান প্রায় সর্ম্পুন তলিয়ে যাচ্ছে। কৃষকরা ধান কাটার আশা ছেড়ে দিয়েছে। এতে কৃষকের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। কৃষকরা আগামী দিন গুলো পরিবার নিয়ে কিভারে সংসার চালাবে দিশেহারা হয়ে পড়ছে।
কৃষি কর্মকর্তা নুসরাত জামানা জানান এবছর ভালুকায় ১৮ হাজার ৬ শত ৭০ হেক্টর জমিতে বোর ধান চাষ করা হয়েছে। অতি বৃষ্টিতে কি পরিমান জমির ধান তলিয়ে গিয়ে নষ্ট হয়েছে সরেজমিনে তদন্ত করা হচ্ছে। ফাইনাল রির্পোট পেলে ক্ষতির পরিমান জানাতে পারবো।